Header Ads

নয়াপল্টনে অভিযানে বিএনপির ৩০০ নেতা-কর্মী আটক,

 

নয়াপল্টনে অভিযানে বিএনপির ৩০০ নেতা-কর্মী আটক,

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে, এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গতকাল বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নয়াপল্টন। সংঘর্ষে মকবুল আহমেদ নামে একজন নিহত এবং অর্ধশত বিএনপির নেতা-কর্মী ও সমর্থক আহত হন। এর মধ্যে ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


বিএনপি বলছে, নিহত মকবুল আহমেদ রাজধানীর পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে মকবুলের বড় ভাই আবদুর রহমান বলেন, মকবুল বিএনপির সমর্থক ছিল। তিনি জুতার নকশার কারিগর ছিলেন।




সংঘর্ষের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলটির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সাবেক নেতা আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বিকেল সাড়ে চারটা থেকে রাত সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে আটক অভিযান। পুলিশ কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায়, যা শেষ হয় রাত নয়টায়। এরপর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ নয়াপল্টনে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই অভিযানে ৩০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।


পোষ্ট লিখেছেন: সোহাগ মাহমুদ


ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল


কোন মন্তব্য নেই

chuwy থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.