Header Ads

মেসির প্রেমে পড়েছেন পূজা চেরি!

 মেসির প্রেমে পড়েছেন পূজা চেরি!বইছে বিশ্বকাপ ফুটবলের বাতাস। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ এখন সবার চর্চায়। আর এখানে নিজের পছন্দের দল সমর্থন করতে সবাই ব্যস্ত। এবার নিজের পছন্দের ফুটবল দলকে মিডিয়ার তারকারা ফেসবুকেই সমর্থন জানাচ্ছেন।

ড়পর্দার জনপ্রিয় নায়িকা পূজা চেরিও নিজের পছন্দের ফুটবল দল নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি ছোটবেলা থেকে আর্জেন্টিনা দলের সমর্থক। তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি।

মেসি - পূজা


মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন— ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন।

 তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।এর পর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এ তারকা। লেখেন— ‘আরেহ আরেকটা’। সঙ্গে লেখেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই নিজেকে প্রমাণ করতে পেরেছে। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি।


ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে


কোন মন্তব্য নেই

chuwy থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.