প্রতিনিধি ১৫ মৎস্যজীবীকে অপহরণ
১৫ মৎস্যজীবীকে অপহরণ
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ১৫ টি জেলে ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা । এ সময় জলদস্যুরা এলোপাতাড়ি মারধর করে মাছ , নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় । যাওয়ার সময় ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করে তারা । জলদস্যুদের হামলায় রফিক , মন্নান , আলম , মিরাজ , কালামসহ অন্তত ২০ জেলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার রাতে উপজেলার চরজহিরউদ্দিন ও চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে এই ডাকাতির ঘটনা ঘটে । অপহৃত জেলে পরিবার সূত্রে জানা গেছে , রাতে তজুমদ্দিন উপজেলার চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেল এলাকার মেঘনা নদীতে জাল ফেলে জেলেরা ঘুমিয়ে ছিলেন । এ সময় জলদস্যু বাহিনী ঘুমন্ত জেলেদের অপহরণ ওপর হামলা চালায় । তারা ১৫ টি ট্রলার থেকে মাছ , জাল , মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ।
যাওয়ার সময় উপজেলার মহিষখালী ও শশীগঞ্জ মাছ ঘাটের হান্নান মাঝি , লোকমান মাঝি , মিরাজ মাঝি , হাশেম মাঝি , আরিফ মাঝি , আলাউদ্দিন , হাসান মাঝি , সালাউদ্দিন মাঝি , ইউসুফ মাঝিসহ ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় । পরে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে তারা । তজুমদ্দিন উপজেলার মহিষখালী ও শশীগঞ্জ মাছ ঘাটের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান , একদিকে নদীতে মাছ কম , অন্যদিকে জ্বালানি তেলের দাম বেশি । তারওপর মেঘনা নদীতে জলদস্যুতা মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে । কয়েকদিন পর পর মেঘনায় জেলেদের ট্রলারে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে ।


কোন মন্তব্য নেই