নাসির-ইলিয়াসকে বউ-বাচ্চাসহ আমন্ত্রণ জানালেন সুবহা
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে।'বসন্ত বিকেল'। এই সিনেমার মাধ্যমে বড় পর্দা অভিষেক হয়েছে নবগত চিত্রনায়িকা হুমায়রা সুবহার। অবশ্য সিনেমা মুক্তির বহু আগে থেকেই দর্শকের কাছে বহু পরিচিত তিনি। ব্যক্তিজীবনের নানান ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই নায়িকা।
'বসন্ত বিকেল'-এর মুক্তিতে বেশ উচ্ছ্বসিত সুবহা। হলে হলে ঘুরে দর্শকের সঙ্গে সিনেমা দেখেছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেন ও সাবেক স্বামী ইলিয়াস হোসাইনকে বউ-বাচ্চা সহকারে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই নায়িকা
এই প্রসঙ্গে সুবহা আরটিভি নিউজকে বলেন, তাদেরকে (নাসির-ইলিয়াস) বউ-বাচ্চা নিয়ে 'বসন্ত' দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
'বসন্ত বিকাল'-সুহাকে একজন আদর্শ প্রেমিকা রুপে দেখাগেছে। নিয়তি নির্মম পরিহাসে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া হয়নি তার। প্রেমের বাঁধন ছিঁড়ে অন্যজনের গলায় মালা দিতে বাধ্য হন তিনি।
পর্দার চরিত্রের সাথে বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, বাস্তব জীবনেও আমি সেক্রিফাইজ মাইন্ডের।শুধু দিয়েই গেলাম, নিতে কিছু পারি না।
এর আগে, ২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কে ব্যপারটি ফাঁস করেন। পরবর্তী গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তবে ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মোনযোগ দিয়েছেন সুবহা।
প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় 'বসন্ত বিকেল'-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্র নায়ক শিপন মিত্র। এছাড়াও ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ওমর সানি , শাহনুর, সুশ্রীতা, তানভীর তনু, শিবা শানু সহ আরো অনেকে। একটি বিশেষ চরিত্র রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রাজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন, চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
#SM-NEWS #SM #SHOHAGMAHMUD #সোহাগমাহমুদ #SHOHAGMMOFFICIAL


কোন মন্তব্য নেই