যে ১৩ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সহ আরও ১৩ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দর গুলোকে ৭ নম্বর বিপদ সংকতে দেখাতে বলা হয়েছে। একি সঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী , ফেনী, এবং তাদের অদূরবর্তী দিপ ও চরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দর গুলোকে ৬ নম্বর বিপদ সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর বা সকালে বাংলাদেশর খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
পোস্ট লিখেছেনঃ সোহাগ মাহমুদ
#আবহাওয়া
#SM #shohagmahmud #সোহাগমাহমুদ #Shohagmmofficial



কোন মন্তব্য নেই